একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন বৃহস্পতিবার

0
একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন বৃহস্পতিবার

বাংলাদেশ প্রতিবেদকঃ আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একই দিনে রাষ্ট্রীয় দুটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন তিনি। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা’।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এই সূচি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, অনুষ্ঠান দুটির সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি দেশের সংস্কৃতি চর্চায় নতুন প্রাণের সঞ্চার করবে।

এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি জনপ্রিয় ব্যান্ড দলকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে। মনোনীতরা হলেন:

নৃত্যকলা           অরথী আহমেদ

এই বছর ‘সাহিত্য’ বিভাগে কোনো মনোনয়ন প্রকাশ করা হয়নি। পদকপ্রাপ্তরা প্রত্যেকে পাবেন ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ ৪ লাখ টাকা।

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ কমাতে এবারের মেলায় সকল স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে প্রকাশকরা আরও মানসম্মত বই প্রকাশে উৎসাহিত হবেন।