সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অফিস: দুই সেনা কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ প্রদান

0
সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অফিস: দুই সেনা কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ প্রদান

বাংলাদেশ প্রতিবেদকঃ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেনানিবাসে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে উপস্থিত তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে তিনি কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সরকার প্রধান হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগে এটিই তাঁর প্রথম দাপ্তরিক কার্যদিবস।

দিনের নির্ধারিত কার্যসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

ব্যাজ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.) সহ উপস্থিত ছিলেন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।