সলঙ্গায় ৭৭ কৃষক বিনামূল্যে পেলেন স্প্রে মেশিন

0
সলঙ্গায় ৭৭ কৃষক বিনামূল্যে পেলেন স্প্রে মেশিন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার এডিপি প্রকল্পে সলঙ্গা ইউনিয়নের ৭৭ জন কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। সলঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে দুপুর সাড়ে বারোটায় নয়টি ওযার্ডের কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। সলঙ্গা ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদের মিলন , গ্রাম আদালতের চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্টু , ইউপি সদস্য আঃ বারিক , রাশেদুল ইসলাম , শরীফুল ইসলাম প্রমুখ। জানা গেছে এডিপি প্রকল্পে সলঙ্গা ইউনিয়নের নয়টি ওযার্ডের ৭৭ কৃষককে কৃষি উপকরণ সহায়তায় বিনামূল্যে স্প্রে মেশিন দেওয়া হয়।