অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা

0
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলাকমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন।

বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজে লার বলধারা ইউনিয়নের চর মগরা এলাকার জিয়া নামের এক ব্যক্তিকে। এসময় আরো ২টি স্থানের মাটিকাটা ততক্ষনাৎ বন্ধ এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি মাটি কাটার ভেকু অকার্যকর করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় সিংগাইর থানা পুলিশ সহযোগীতা করে।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১টি মামলায় এক লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।