উল্লাপাড়া পৌর মূল শহরে একই সময়ে চারটি সড়ক পথ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নির্মাণ চলছে

0
উল্লাপাড়া পৌর মূল শহরে একই সময়ে চারটি সড়ক পথ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নির্মাণ চলছে

উল্লাপাড়া সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মূল শহরে এক যোগে একই সময়ে চারটি সড়ক পথ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নির্মাণ কাজ চলছে। পানি নিষ্কাশনে সমস্যা কাটাতে শহরে প্রায় পাচ কোটি টাকা বরাদ্দ ব্যয়ে এক হাজার সাতশো মিটার দীর্ঘ মাষ্টার ড্রেন নির্মাণ কাজ চলছে।

এখন শ্যামলীপাড়া বিশ্বরোড এলাকা থেকে এর নির্মাণ কাজ করা হচ্ছে। পৌর শহরের মূল পয়েণ্টের ঝিকিড়া – থানা মোড় সড়কে ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে। এসড়কে ড্রেন নির্মাণ পর ইউনিব্লক ইটে সড়ক পথ পুনঃনির্মাণ করা হবে। এতে বরাদ্দ ব্যয়ের পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা।

এছাড়া গুলিস্থান এলাকা থেকে মাতৃসদন সড়ক পথ পুনঃনির্মাণ ও গুলিস্থান এলাকা থেকে ওভার ব্রীজ সড়কের পাশে নীচে নতুন সড়ক নির্মাণ কাজ গতকাল মঙ্গলবার শুরু করা হয়েছে। এদিকে শহরের খলিশাগাড়ী বিল এলাকায় প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নতুন সড়ক পথ নির্মাণ কাজ চলছে। এদিকে ঈদকে সামনে রেখে শহরে আসা জনগনের সংখ্যা দিন যেতেই বাড়ছে। মূল শহরে একযোগে একই সময়ে সব নির্মাণ কাজে শহরে সড়ক পথগুলোয় দিনে হর হামেশা যানজট লাগছে। শহরের সড়কগুলোয় যানজট এড়াতে পৌর ট্রাফিক বিভিন্ন পয়েণ্টে দায়িত্ব পালন করছেন। এরপরও যানজট লাগছে।

উল্লাপাড়া পৌর শহরের পূর্ব পাশ দিয়ে ফুলঝোড় নদীর শাখা বিলসুর্য (কচুয়া) নদী চৌকিদহ ব্রীজের নীচ দিয়ে বয়ে গেছে। পৌরসভার ঘোষগাতী এলাকায় বিলসুর্য নদী থেকে একটি শাখা খাল শহরের মাঝ দিয়ে বয়ে আছে। এখন খালটি শহরের ওভার ব্রীজ এলাকায় বাজারের সড়ক অবধি আছে। পৌরসভার মূল শহরের পানি নিষ্কাশনে বেশ কয়েকটি ড্রেন নির্মাণ করা আছে। অনেক বছর আগে এসব ড্রেন কম উচ্চতায় আর কম চওড়ায় নির্মাণ করা হয়েছে। অনেক জায়গায় নানা সমস্যায় বৃষ্টির পানি ড্রেন হয়ে সহজে পানি নিষ্কাশন হতে পারে না বলে জানা গেছে। পৌর শহরের থানা সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, হাটখোলার সড়কের মুখে, টিনপট্রি গলির মুখে বৃষ্টি হলে পানি জমে থাকে এবং জমে থাকা পানি নিষ্কাশন হতে অনেক সময় লাগে বলে জানা গেছে।

জানা গেছে উল্লাপাড়া পৌর শহর এলাকা থেকে কম সময়ে ও সহজে পানি নিষ্কাশনে উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থার প্রকল্প করে এর নির্মাণ বাস্তবায়ন কাজ শুরু করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে এর নির্মাণ বাস্তবায়ন কাজ হচ্ছে বলে জানা যায়। একটি মাষ্টার ড্রেনসহ মোট সাতটি ড্রেন নির্মাণ বিষয়ে জানা গেছে । পৌরসভা এলাকার পশ্চিমপাড়া কালিবাড়ী থেকে শ্যামলীপাড়া পুরাতন বাস¯ট্যান্ড এলাকা, মূল বাজার, থানা মোড়, পাটবন্দর হয়ে নদী অবধি এক হাজার ৭০০ মিটার দীর্ঘ মাষ্টার ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান শ্যামলীপাড়া বিশ্বরোড এলাকা থেকে নদী অবধি মাষ্টার ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম আরিফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ। এর নির্মাণে বরাদ্দ ব্যয়ের পরিমাণ প্রায় পাচ কোটি টাকা বলে জানা গেছে। আরো জানা গেছে এরই মধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় আরো কয়েকটি ড্রেন নির্মাণ করা হয়েছে।

পৌর শহরের ঝিকিড়া প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে থানা মোড় অবধি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নতুন ড্রেন নির্মাণ কাজ চলছে। ড্রেন নির্মাণ কাজ শেষ হলে এ সড়ক ইউনিব্লক ইটে নতুন করে নির্মাণ করা হবে বলে জানা গেছে । এতে বরাদ্দ ব্যয়ের পরিমাণ মোট ৭৫ লাখ টাকা বলে জানা গেছে।

পৌর শহরের গুলিস্থান এলাকা থেকে মাতৃসদন হাসপাতালের কাছাকাছি সড়ক পথ পুনঃনির্মাণ কাজ চলছে। এছাড়া গুলিস্থান এলাকা থেকে ওভার ব্রীজ সড়কের পাশ দিয়ে নীচের জয়দেব সড়ক অবধি নতুন সড়ক পথ নির্মাণ কাজ গতকাল মঙ্গলবার শুরু করা হয়েছে। এটি নির্মাণ হলে ওভার ব্রীজের পাশের আগের সড়কে যানবাহন দুভাগে চলাচল যানজট লাগবে না। এমন চিন্তা ধারণা থেকেই এটি নির্মাণ করা হচ্ছে। পৌরসভার খলিশাগাড়ী বিল এলাকায় প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে দেড়শো মিটার দীর্ঘ নতুন একটি সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভার এসব সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নির্মাণ কাজ বাস্তবায়ন বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে করা হচ্ছে।

এদিকে পৌর শহরের শ্যামলীপাড়া বিশ্বরোড হয়ে শহরে ঢোকা ও বের হওয়ার মূল সড়ক পথে ঘেষে মাষ্টার ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া গুলিস্থান – মাতৃসদন হাসপাতালের সড়ক পথের পুনঃনির্মাণ কাজ , থানা মোড় সড়কের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নির্মাণ কাজ ও ইউনিব্লক ইটে সড়ক নির্মাণ , ওভার ব্রীজ এলাকায় সড়কের পাশে ঘেষে নীচে নতুন সড়ক নির্মাণ শেষে গোটা পৌর শহরের যোগাযোগ পথের উন্নয়ন হবে। এর নির্মাণ কাজ যত তাড়াতাড়ি শেষ হবে জনগণের কথায় তাদের কষ্টের অবসান কম সময়ে হবে।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া বলেন পৌর মূল শহরে এসব উন্নয়ন নির্মাণ কাজ একযোগে একই সময়ে হচ্ছে বলা চলে। সবগুলো নির্মাণ কাজ বাস্তবায়ন ও চালু করা হলে শহরের নাগরিকদের সুবিধা বাড়বে। দুর্ভোগ ভোগান্তির অবসান হবে। তিনি বলেন ঈদ সামনে শহরে বহু জনগণ আসছেন। মূল শহরে একাধিক জায়গায় উন্নয়ন নির্মাণ কাজ চলতে থাকায় বিভিন্ন সড়ক ঘুরে শহরে ঢোকা ও বের হতে হচ্ছে। এতে সময় একটু বেশি লাগছে। তিনি আরো বলেন যানজটমুক্ত শহর গড়তে শহরের বিভিন্ন পয়েণ্টে পৌর ট্রাফিক আছে।

এরা সড়কে যানজট না লাগে এর জন্য কাজ করছে। বিশেষ করে শহরের ওভার ব্রীজ এলাকায় নীচের সড়কে ও উপরের সড়কে , পুরানো বাসষ্ট্যান্ড এলাকায় যানজট লাগে। এসব এলাকা যানজটমুক্ত রাখতে পৌর ট্রাফিক দিনের সকাল থেকে একেবারে শেষ বিকেল অবধি দায়িত্ব পালন করছেন।