ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে ব্যাটালিয়নের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৫২/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কারবালার পশ্চিম পাশে হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ১৮ বোতল মাদক সিরাপ এবং ৯৫০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

