যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা, ঈদে ঘড়মুখো মানুষে চাপ

0
যমুনাসেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা, ঈদে ঘুমুখো মানুষে চাপ

আব্দুল লতিফ তালুকদার : ঈদকে ঘিরে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ কর্মস্থল ছেড়ে গ্রামের দিকে ছুটছে ঘরমুখো মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। এ কারণে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩ কোটি ৫২ লাখ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এতে প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছে।

বৃহস্পতিবার ১৯ মার্চ সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বৃধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এদিকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই বলে জানিয়েছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন এবং মোটরসাইকেলের জন্য ৪টি আলাদা বুথ স্থাপন করা হয়েছে। সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে। মানুষ যেন নির্বিঘ্নে গন্তব্য পৌঁছাতে পারে সেজন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। তবে যানবাহনের চাপ বেশী থাকায় ধীর গতিতে চলছে গাড়ি।