কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধীদের মধ্যে এ মহান স্বাধীনতা দিবসে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনের কলাপাড়া প্রেসক্লাবে সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে এ চেয়ার বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদেক, ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার,প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু, মহিপুর থানা বিএনপি’র সভাপতি মোঃ জলিল হাওলাদার প্রমুখ । হুইল চেয়ার প্রাপ্তরা হলো আক্কাস আলী, কোরবান,আবদুল হামিদ, আবদুল্লাহ শরীফ।

