কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত লামিয়া হত্যা মামলার আসামীদের ১০ লাখ টাকার বিনিময়ে এজাহার থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিষ্ট ফোরামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মধ্যে দিয়ে এসব অভিযোগ করেন মৃত শিক্ষার্থী লামিয়ার মা হালিমা বেগম।
এসময় তিনি বলেন, ২০২৫ সালের ৩০ জুন তার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে স্কুল শিক্ষার্থী লামিয়াকে ফাকা বাড়িতে গনধর্ষণ শেষে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে মামলায় এজাহারভুক্ত আসামীরা। যা পোষ্টমর্টেম রিপোর্টেও একাধিক ব্যক্তি লামিয়াকে ধর্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি লিখিত বক্তব্য পাঠে আরো বলেন, হত্যা ধর্ষণ প্রমামিত হলেও তখন মামলা নিতে ৪০ হাজার টাকা দাবী করে থানা পুলিশ।
পরবর্তীতে আদালত মামলা আমলে নিয়ে এজাহারের নির্দেশ দিলে মামলা এজাহারভুক্ত করেন।পরে আসামীদের গ্রেফতারও করা হয়। কিন্তু বর্তমানে অর্থ লেনদেনের মাধ্যমে ৩ জন আসামীকে বাদ দেওয়ার পায়তারা করছে থানা পুলিশ। তাই প্রধানমন্ত্রী সহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
কলাপাড়া থানার ওসি মো রবিউল ইসলাম বলেন,এ মামলায় যাদের জরিত থানার প্রমান পাওয়া গেছে তাদের বিরুদ্ধে চার্জসিটে হয়েছে।যাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদেরকে বাদ দেয়া হয়েছে। আর আর্থের ব্যাপারটা ঠিক নয়।

