রংপুরে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

0
রংপুরে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: রংপুরে অটিজম শিশুদের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর স্টেডিয়ামে রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম বলেন, খেলাধুলা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, পাশাপাশি সুস্থ জীবন গঠনের জন্যও এটি অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, কর্মক্ষমতাও বৃদ্ধি করে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সৃষ্টি করে। এর ফলে দেশপ্রেম, সাহসিকতা ও ভ্রাতৃত্ববোধের মতো মানবিক গুণাবলি বিকশিত হয়। খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠা সুস্থ ও সচেতন প্রজন্মই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা ।