টাঙ্গাইলে পানিতে পড়ে মারা গেল ২ মাদ্রাসা ছাত্রী

0
টাঙ্গাইলে পানিতে পড়ে মারা গেল ২ মাদ্রাসা ছাত্রী

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে মোছা. নিসা খাতুন।

স্থানী ও পারিবারিক সূত্রে জানা যায় ৪ জন একসঙ্গে মাদরাসার পাশে একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ২ জনকে মৃত এবং অপর ২ জনকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ২ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ৪ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং অপর ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে ২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।