কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আধা কেজি গাঁজাসহ শাকিল খান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার শেষ বিকালে উপজেলার চাম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করনে। আটককৃত শাকিল ওই গ্রামের সেন্টু খা ছেলে।
পুলিশ জানাজায়, গোপন সংবাদের ভিত্তিতে তার রান্না ঘরে লুকিয়ে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের একটি বস্তার মধ্য দিয়ে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করেন। মাদক উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন কলাপাড়া থানার একদল চৌকস পুলিশ।
কলাপাড়া থানার এস আই কামরুল ইসলাম জানান , সে পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

