রংপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ কারবারী গ্রেফতার

0
রংপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ কারবারী গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুর র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ কারবারী আইন উদ্দীনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া আইন উদ্দিন দিনাজপুর কোতয়ালী নুনাইচ কাকিলাদীঘি এলাকার জেলাবদ্দীন মিয়ার ছেলে। পৃথক অভিযানর‌্য ১ হাজার ১১৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, শনিবার সকাল ৭টার দিকে কাকিলাদীঘি এলাকার স্থানীয় এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২৩৪ বোতল আরসিকাফ প্লাস, ২’শ বোতল ফেন্সিগ্রীপসহ ৪৩৪ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়। অপরদিকে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর শেখপুরা ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের (৩৪) বসত বাড়ির পাশের খালি জায়গায় অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তায় রাখা ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেন্সিগ্রীপ, ১৬৯ বেতাল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।