মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন বিএমএসএফ মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি এবং দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ।
কর্মশালায় জেলার ২৫ জন সাংবাদিক অংশ নেন। এতে মানবাধিকার সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া জাতিসংঘের মানবাধিকার সনদ ১৯৪৮, নারী অধিকার ও শিশু অধিকার সনদের মূল বিষয়, বাস্তব প্রয়োগ এবং সাংবাদিকতায় এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়

