পটুয়াখালী প্রতিনিধি: উচ্চ আদালতের রায়ে পটুয়াখালীর স্বর্ণপদক প্রাপ্ত বারবার শ্রেষ্ঠ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির আবার তার পদ ফিরে পেয়েছেন। এতে আনন্দের জোয়ার বইছে গোটা জেলা সহ আউলিয়াপুর ইউনিয়নের আমজনতার মাঝে ।
বিভিন্ন নির্ভরযোগ্য ও তথ্য বহুল সংবাদে জানা যায়, ৫ আগষ্টের পরবর্তী সময়ে তিনি রুটিন অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
কিন্তু গত ৩০ এপ্রিল জেলা প্রশাসক এক পরিপত্র জারি করেন। পত্রের মাধ্যমে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের বারবার বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট মো: হুমায়ুন কবিরকে সরিয়ে তার স্থলে প্রশাসক নিয়োগ করেন।
এই আদেশের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবির জেলা প্রশাসকের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন।
এর শুনানিতে আদালত সন্তুষ্ট হয়ে তার পক্ষে রায় উচ্চ আদালত। এতে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব পালনের বৈধতা ফিরে পেলেন।
রায়ের খবর ছড়িয়ে পড়লে গোটা জেলা ও ইউনিয়ন জুড়ে আনন্দ আর খুশির জোয়ার বইছে আমজনতার মাঝে। তারা এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি ফিরে আসায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
রায়ের কপি পাওয়ার পর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো: হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তিনি নিজেও একজন আইনজীবী। সুতরাং সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ও জনগণের সার্বিক কাজ করার অঙ্গীকার করেন।
জেলার সচেতন মহল মনে করছেন, এ রায়ের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হলো এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির অধিকার প্রতিষ্ঠিত হলো।

