সিমেন্টের দোকানের আড়ালে জ্বালানি তেল মজুত করে ব্যবসা ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

0
সিমেন্টের দোকানের আড়ালে জ্বালানি তেল মজুত করে ব্যবসা ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন: সিমেন্টের দোকানের আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে মাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ২৫ লিটার পেট্রোল এবং ৬০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এই ঘটনা রংপুরের মিঠাপুকুরে। জানা গেছে গতকাল মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এ অভিযান পরিচালনা করেন।বিশ্বনাথপুর বাজারে অবস্থিত ব্যবসায়ী মাহিদুল ইসলামের সিমেন্টের দোকান জেরিন ট্রেডার্সে ও তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ, সিঁড়ির নিচে ও খাটের তলায় তল্লাশি চালিয়ে হাড়ি পাতিল, জারকিন ও ড্রামে মজুত করে রাখা প্রায় ২৫ লিটার পেট্রোল এবং ৬০ লিটার ডিজেল জব্দ করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

একইসঙ্গে জব্দকৃত পেট্রোল ও ডিজেল স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ১০ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে জমা করেন।এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান সাংবাদিকদেও বলেন অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে তা বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।