নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩

0
নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিন-রাত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর বোয়ালিয়া, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। অভিযানে গাঁজা, ইয়াবা, দেশীয় চোলাই মদ ও নগদ অর্থ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ জাফর মিয়া (৬৫), সে নগরীর বোয়ালিয়া থানার হাদির মোড় বাজে কাজলা (নদীরধার) এলাকার মৃত আঃ মজিদের ছেলে, মোঃ ইমন (২৫), সে চারঘাট উপজেলার পাষুন্ডিয়া গ্রামের মোঃ এমদাদ ওরফে এনদারের ছেলে ও মোঃ রবিন হোসেন (৩২) সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। এছাড়াও মোঃ বাদল (৪০) নামের এক ব্যক্তি পালিয়ে গেছে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ- পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। তিনি জানান, অভিযান চালাকালীন সময় গ্রেফতার মাদক কারবারীদের কাছ থেকে ১০৩ গ্রাম গাঁজা, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং পালিয়ে যাওয়া আসামির ফেলে যাওয়া ১০ লিটার দেশীয় চোলাই মদ ও নগদ ৭০ টাকা জব্দ করা হয়। তিনি আরও বলেন, ইমনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ১০টি, মাদক সংক্রান্ত ১টি এবং পাবনার ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে আরও ১টি মামলা চলমান রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।