জয়নাল আবেদীন: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অনিয়ম ও সাধারণ সভার দাবিতেবিক্ষোভ মিছিল এবং প্রতীকী কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।
গতকাল রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় টার্মিনাল চত্বরে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক বৃন্দের ব্যানারে উক্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে বক্তব্য রাখেন শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মুকুল, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, ড্রাইভার শফি, জাহিদুল সহ নেতৃবৃন্দ। ঊক্তারা বলেন দীর্ঘদিন থেকে রংপুর মোটর শ্রমিক ইউনিয়নে নেই সাধারণ সভা এমনকি নির্বাচন।
ইউনিয়নের সাধারন সভার প্রয়োজনীয়তা থাকলেও তা করা হচ্ছে না। ইতোমধ্যে মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী কর্তৃক দায়েরকৃত রীট পিটিশন নং-৪৬২/২০২৫ এর আদেশ এবং বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী থেকে গত বছর ৭ অক্টোবর স্মারক মুলে পত্র প্রাপ্তির পনের দিনের মধ্যে সাধারন সভার আয়োজন করার কথা ছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের কারনে স্থগিত ঘোষনা করা হয়।এরই মধ্যে রীট পিটিশন করা হলে গত চলতি বছর পয়লা মার্চ প্রদত্ত আদেশ বিভাগীয় শ্রম অধিদপ্তর, রাজশাহী প্রাপ্ত হলে গত দুই মে সাধারন সভার জন্য সকল প্রস্তুতি গ্রহন করতে শ্রমিকদের আশ্বস্ত করলেও কোন অজ্ঞাত কারণে করা হয়নি।
রংপুর জেলা মটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জেপলিন মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর ভাই হওয়ায়, প্রভাবিত হয়ে সাধারণ শ্রমিকদের স্বার্থ খর্ব করে রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ওয়াসিম বারী রাজের সাথে যোগসাজস করে শ্রমিক ইউনিয়নের সাধারন সভা আয়োজনের পথে অন্তরায় সৃষ্টি করে আসছে। ফলশ্রুতিতে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন শ্রমিকরা দৈনন্দিন বিভিন্ন সমস্যায় সম্মুখিন হওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে অসন্তোষসৃষ্টি চরম আকার ধারন করেছে। নির্বাচিত কমিটি না থাকায় প্রতিনিয়ত বহিরাগত সন্ত্রাসী এবং মাদকাসক্ত লোকজন দ্বারা শ্রমিক বিভিন্ন ভাবে নির্যাতিত হইতেছে।
তৎকারণে যে কোন সময় শ্রমিক অসন্তোষ চরম অঅকার ধারণ করারর আশংকা করছে সাধারণ শ্রমিকরা।

