বসতভিটা দখলের অভিযোগে নারীর উপর হামলা

0
বসতভিটা দখলের অভিযোগে নারীর উপর হামলা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে বসতবাড়ী দখলের অভিযোগকে কেন্দ্র করে তানিয়া বেগম (৩৭) নামে এক নারী হামলার শিকার হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, একই এলাকার কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের বসতভিটা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে আহত করা হয়।

হাসপাতালে কর্তব্যরত এএসআই আঃ রাজ্জাক জানান, ঘটনাটি প্রাথমিকভাবে পুলিশ কেস হিসেবে নথিভুক্ত হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।