জয়নাল আবেদীন: রাজধানী ঢাকা মহানগরের শ্রমিকলীগ এবং তাতীলীগের কেন্দ্রীয় নেতা শামীম আহমেদ @ জর্দা শামীম কে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে পাগলাপীর বাজার এলাকায় একটি জদ্দা কোম্পানীর অফিস থেকে গ্রেফতার করেছে।
সেই সঙ্গে তার সাথে থাকা তার ভাই অভিযুক্ত মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলার এসপি এক ব্রিফিং এ সাংবাদিকদের জানান শামিম আহমেদের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। অভিযোগগুলো যাচাই- বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার মোজাম্মেল হক।
এসপি বলেন বুধবার রাত প্রায় ১১টার দিকে রংপুরের পাগলাপীর এলাকায় অবস্থিত একটি তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে একটি পিস্তল, ২৪ রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় শামিম ও তার ভাই আরিফ আহমেদকে আটক করা হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নির্যাতনের ভিডিও ঘিরে ঝালকাঠিজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে কয়েকজন নারী-পুরুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। দুই ব্যক্তিকে বেঁধে মারধর এবং এক নারীকে লাঞ্ছিত করার দৃশ্য রয়েছে বলে দাবি করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। যদিও ওই ঘটনার সঙ্গে শামিম আহমেদের সম্পৃক্ততার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার মাদক আইনে মামলা কওে গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে ।

