সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে বিশ্ব মা দিবসে মা-বাবার সেবা কেন্দ্রের উদ্যোগে তিন দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি নেয়া হয়েছে। রবিবার সকাল থেকে দেশের পাঁচটি মেডিকেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় দুই হাজার রোগীর চিকিৎসা প্রদান করেন। এছাড়া ইস্পাহানি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ দল এক হাজার চক্ষু রোগীরকে চিকিৎসা সেবা প্রদান করেন।
বিশ্ব মা দিবসে মা-বাবার সেবা কেন্দ্র নামক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরই বিনামূল চিকিৎসা সেবা দিয়ে থাকে। এবার তিনদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ঢাকা মেডিকেল কলেজ, ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ , ইবনে সিনা মেডিকেল কলেজ সহ স্থানীয় আল-হেরা হাসপাতালের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
মা বাবা সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান সেবক আলহাজ্ব নজরুল ইসলাম দরবেশ জানান, তার প্রতিষ্ঠিত মা- বাবার কেন্দ্র নামক সংগঠনটি তিন দশক ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। দেশের যে প্রান্তেই বৃদ্ধ মা-বাবা থাকেন না কেন তার স্বেচ্ছাসেবীরা বাড়ি গিয়ে সেবা যত্ন করে থাকেন। মা বাবার সেবা কেন্দ্র থেকে দরিদ্র অসহায় মানুষকে ফ্রী চিকৎসা ওষুধ দেয়া হয়। দেশের মহৎপ্রান চিকিৎসক গনের সহায়তায় জটিল কঠিন রোগীদের বিনা মূল্যে অপারেশন করা সহ চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতিবছর বিশ্ব মা দিবসে মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবার তিনদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবক প্রদানের কর্মসূচি নেয়া হয়েছে।

