মাহী বি চৌধুরীর বাসভবনে বিদ্যুৎ ও সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে গুলি

0

সদরুল আইন: একাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বাসভবনের বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে মাহী বি চৌধুরীর বাসভবনে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু বলেন, নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরে মাহী বি চৌধুরী পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

তিনি আরও জানান বাসভবনের বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার পর গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, বুধবার রাত ৯টার দিকে মাহী বি চৌধুরীর বাসভবনের বাইরে থেকে ১ রাউন্ড গুলি করা হয়।

এতে মাহীর বাসার জানালার কাচ ভেঙে যায়। এ সময় মাহী বি চৌধুরীসহ তার পরিবারের কেউ সেখানে ছিলেন না বলে জানান ওসি।