বেসরকারি প্রতিষ্ঠানকে জমি লিজ দেয়ার পায়তারার প্রতিবাদে রংপুর ডিসি‘র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

0
বেসরকারি প্রতিষ্ঠানকে জমি লিজ দেয়ার পায়তারার প্রতিবাদে রংপুর ডিসি‘র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের ৩হাজার ৬শ একর কৃষিজমি ও বসতভিটা একটি বেসরকারি প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের লিজ দেওয়ার পায়তারা বন্ধ এবং জনস্বার্থ রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসক মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসী।

গতকাল সোমবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নবাসীরা উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের হাতে উক্ত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক বিষয়টি দেখার আশ্বাস প্রদান করেন। এসময় নেতৃবৃন্দরা বলেন, অবিলম্বে প্যারাগন কোম্পানির কাছে লক্ষীটারী ইউনিয়নের ৩হাজার ৬শ একর জমি লিজ দেওয়ার যাবতীয় কার্যক্রম ও পায়তারা বন্ধ করতে হবে।স্থানীয় ৪হাজার ৫শ পরিবারের বসতভিটা ও কৃষি জমি রক্ষার নিশ্চয়তা দিতে হবে।

এই লিজ প্রক্রিয়ার নেপথ্যে থাকা অনিয়ম তদন্তে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।যে কোনো উন্নয়ন বা শিল্পায়নের নামে স্থানীয় জনগণের মতামত ও জনস্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।এ সময়তারা আরো বলেন, লক্ষীটারী ইউনিয়নের হাজার হাজার নিরীহ মানুষের জীবন জীবিকা, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশ রক্ষার্থে আপনার (জেলা প্রশাসক)পদেরকার্যকারী ক্ষমতা ও প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনাকরছি। অনতিবিলম্বে এই লিজ প্রক্রিয়া বাতিল করে এই অঞ্চলের জনস্বার্থ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আপনার সুমতির আদেশ দানে বাধিত করবেন।দাবি আদায় না হলে নেতৃবৃন্দরা হুশিয়ারি দিয়ে বলেন, আমরা সহজ-সরল পথে দাবি করছি।

দাবি আদায় না হলে লক্ষ লোকের সমাগম করে ডিসি অফিস, বিভাগীয় অফিস ঘেরাও করা সহ আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে।স্মারকলিপি প্রদান কালে গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী সহ ইউনিয়নের ৩’শতাধিক সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দরাউপস্থিত ছিলেন।