মাছ লুটের প্রতিবাদ করায় যুবককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা থানায় এজাহার

0
মাছ লুটের প্রতিবাদ করায় যুবককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা থানায় এজাহার

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে মালিকাধীন পুকুর (শরিকানা ঘের) থেকে প্রকাশ্যে লাখ লাখ টাকার মাছ লুটপাটের ঘটনার প্রতিবাদ করায় এক যুবক ও তার পরিবারকে লোহার রড, জিআই পাইপ এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে|

গত ০৮ জুন ২০২৬ তারিখ সকালে উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে| এ ঘটনায় গুরুতর আহত মো: সজল হোসেন (২৩) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কেশবপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন| তার মাথায় রডের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং শরীরে হাতুড়িপেটার মারাত্মক চিহ্ন রয়েছে| এ ঘটনায় সজলের পিতা মো: জহুরুল ইসলাম (৬০) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন| এজাহার সূত্রে জানা যায়, গত ০৮ জুন সকাল আনুমানিক সন্ধ্যা ৬ টার ঘসময় মঙ্গলকোট (দক্ষিণপাড়া) গ্রামের জহুরুল ইসলামের শরিকানা পুকুর থেকে বিবাদী মো: রোমান হোসেন (২৫), মো: আব্দুল কালাম বিশ্বাস (৪৮) ও মো: রিফাত হোসেন (২১) সহ একদল দুর্বৃত্ত জোরপূর্বক প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়| পরবর্তীতে বেলা ১১টার দিকে মঙ্গলকোট বাজারের কাছে ভুক্তভোগী জহুরুল ইসলাম ও তার ছোট ছেলে সজল হোসেন মাছ লুটের কারণ জিজ্ঞাসা করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে| ২নং বিবাদী আব্দুল কালাম বিশ্বাসের হুকুম ও নেতৃত্বে দেশীয় অস্ত্র, লোহার রড, জিআই পাইপ, লোহার শেকল ও হাতুড়িতে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে তারা সজল হোসেনের ওপর ঝাঁপিয়ে পড়ে|

প্রত্যক্ষদর্শী ও এজাহারের তথ্যমতে, ১নং বিবাদী রোমান হোসেন সজলকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে তার মাথা ফেটে রক্তগঙ্গা বয়ে যায়| এরপর ৩ ও ৪নং বিবাদী হাতুড়ি দিয়ে সজলের বুকে, পিঠে ও শরীরে এলোপাতাড়ি পিটিয়ে হাড়ভাঙা জখম করে| অন্যান্য বিবাদীরাও তাকে লোহার শেকল ও পাইপ দিয়ে নির্মমভাবে মারধর করে| এ সময় সজলের সাথে থাকা তার ভাইঝি আলিফা খাতুন (১৮) তাকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও শ্লীলতাহানি ও মারধর করে এবং তার গলা থেকে আনুমানিক ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা মূল্যের ৬ আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়| সজলের চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে| এলাকাবাসী ও সচেতন মহলের মতে, প্রকাশ্য দিবালোকে এভাবে মাছ লুটপাট এবং পরবর্তীতে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা কোনো সাধারণ অপরাধ নয়|

এটি একটি পরিকল্পিত ও নৃশংস হামলা, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়| ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে| অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে| এ বিষয়ে স্থানীয় জনগণের দাবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন যেন কোনো প্রকার প্রভাবের কাছে নতি ¯^ীকার না করে দ্রুত এই মামলার আসামিদের গ্রেফতার করে

আইনের আওতায় আনা হয়| এই বিষয়ে কেবশপুর থানার ওসি সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে|