ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের এক(১) জন মাদক সেবনকারি কে অর্থদণ্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে । ১৩ জুন শনিবার রাত প্রায় ৮ টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কালিবাড়ি আদর্শ গ্রাম এলাকায় অভিযানে মৃতঃ আক্কাস আলীর ছেলে মোঃ ডাবলু (৩২) কে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছেন।
ঘটনা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সরজমিনে গেলে মোঃ ডাবলু কে মাদক সেবন অবস্থায় হাতে নাতে ধরে। মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম এর নেতৃত্বে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি চৌকস টিম সহযোগীতা করেছেন। এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,শুধু মাদক নয় সকল অবৈধ কর্মকাণ্ডে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আরো কঠোর করা হবে। এ কাজটিকে সচেতন মহল সাধুবাদ জানিয়ে প্রশংসা করেন।

