তিন এমপি`র আকস্মিক পরিদর্শন: সমন্বিত চেষ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নের আশ্বাস

0
তিন এমপি`র আকস্মিক পরিদর্শন: সমন্বিত চেষ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নের আশ্বাস

জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর সদর-৩ রংপুর-১ এবং রংপুর-৫ এই তিন আসনের সংসদ সদস্য আকস্মিক পরিদর্শন করেছেন।

গতকাল রোববার সকালে তারা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ,চিকিৎসাসেবা,বিভিন্ন ওয়ার্ড, রোগীদের ভোগান্তি,বিভিন্ন পরিক্ষার যন্ত্রপাতি, ওষুধ সেবা পরিদর্শণ করেন।

এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সহ চিকিৎসক, হাসপাতালে কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরিদর্শণ শেষে রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সাংবাদিকদের বলেন,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং, দালাল চক্রের দৌড়াতের কারণে আজকের এই দশা। আমরা আজ স্ব-শরীরে রংপুর মেডিকেলের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হলাম। আমরা তিনজন এমপি এখানে এসেছি। আমরা লিখিত আকারে স্বাস্থ্যমন্ত্রীকে জানাবো ও এর ব্যবস্থা নিবো। আমাদের এই হাসপাতালে ব্যপক অনিয়ম রয়েছে এর মধ্যে দালাল চক্র অনেক শক্তিশালী তাই তাদের মোকাবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি পুলিশ ক্যাম্পের প্রয়োজন কেননা দালালরা লোকালিটির ক্ষমতা প্রয়োগ করে। তিনি বলেন, ইতিপূর্বে আমি সংসদে রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালের হয়ে বক্তব্য রেখেছি সেখানে স্বাস্থ্যমন্ত্রী আমাকে লিখিত জবাব দিয়েছেন।

সেখানে তিনি রংপুর মেডিকেলে জনবল ও যন্ত্রাপাতির কমতির কথা স্বীকার করেছেন ও কার্যক্রম চলমান আছে বলে আমাকে জানিয়েছেন। রংপুর মেডিকেলে জনবল ও যন্ত্রপাতির অনেক ঘাটতি রয়েছে। আমরা আজ তিন এমপি এখানে এসেছি দেখে গেলাম সমন্বিতভাবে মোকাবেলা করা হবে। রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক রায়হান সিরাজী বলেন এই হাসপাতালে এক্সরে মেশিন ২৬ টা সচল আছে ২টি মেরামত যোগ্য ৪টি অযোগ্য ২৪ টি, সিটি স্ক্যান ৩টি সচল ১টি মেরামতের অযোগ্য ২টি, এমআরআই মেশিন ৩টি সচল ১টি মেরামত অযোগ্য ২টি, আল্ট্রাসনোগ্রাম ১৩টি সচল ৩টি মেরামত যোগ্য ২টি অযোগ্য ১০টি এই হচ্ছে রংপুর মেডিকেলের চিত্র, তাহলে চিকিৎসা কিভাবে হবে।

আমরা ঢাকায় গিয়ে মন্ত্রীর সাথে বসবো যদি আলোচনায় সমাধান হয় তবে হবে নতুবা আমরা সংসদে উপস্থাপন করবো।আমরা আশা করছি আমরা সমন্বিত চেষ্টায় এর উপায় বের করবো।এ সময় রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা পরিকল্পনা কওে তিনজন এমপি একত্রিত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি এবং সবকিছ নিজের চোখে দেখে গেলাম।

ঢাকায় গিয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করবো এবং এর সূরাহা করবো। আশা করছি অল্পসময়ের মধ্যে এর সূফল আমরা পাবো।