শ্রীপুরে ফ্যামলি কার্ড পেলেন ৬৮০ জন

0
শ্রীপুরে ফ্যামলি কার্ড পেলেন ৬৮০ জন

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামের ৬৮০টি পরিবারে এ কার্ড বিতরণ করা হয়। বদনীভাঙ্গা হান্নান জনসেবা সংঘ মাঠে গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া’র সভাপতিত্বে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।