চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী আম মেলার উদ্বোধন

0
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী আম মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী আম মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, কৃষিবিদ ড. সরফ উদ্দীন এবং আমচাষি মুনজের আলম মানিক।

মেলায় ১৬টি স্টল রয়েছে। আগামী শনিবার পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।