কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে রামনাবাদ মোহনা জালফেলা অবস্থায় গতকাল রবিবার ৩:০০ টার সময় ট্রলারে বজ্রপাতের ৫ জেলে আহতোর ঘটনা ঘটেছে।
আহতরা হলেন রেজাউল মাঝি, হাবিব, সোহেল, রাকিবুল, ফরিদ। এদের মধ্যে রেজাউল মাঝি পিঠের অধিকাংশ পুড়ে যায়। হাবিবের ডান হাত ভেংঙ্গে যায়।গত রাতেই ১০ টার সময় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানে হয়।
আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় তাদের ট্রলারে বজ্রপাত হওয়ার পরে ট্রলারে ব্যাটারি আগুন ধরে যায়। তাদের গ্রামের বাড়ি লালুয়া ইউনিয় মনজুপাড়া গ্রামে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে বজ্রপাতে আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

