রংপুরের তিন লাখ পঞ্চান্ন হাজার সাত শত পচাশিজন শিশুকে ভিটমিন এ+ ক্যাপসুল খায়ানো হবে

0
রংপুরের তিন লাখ পঞ্চান্ন হাজার সাত শত পচাশিজন শিশুকে ভিটমিন এ+ ক্যাপসুল খায়ানো হবে

জয়নাল আবেদীন: আগামি আটাশ জুন দিনব্যাপি রংপুরের আট উপজেলা এবং তিন পৌরসভায় তিন লাখ পঞ্চান্ন হাজার সাত শত পচাশিজন শিশুকে ভিটমিন এ+ ক্যাপসুল খায়ানো হবে।

সোমবার বিকেল তিনটায় রংপুর সদর হাসপাতাল মিলনায়তনে জেলার সিভিল সার্জন সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি লিখিত বক্তব্যে জানান ছয় থেকে এগারো মাস বয়সি শিশু উনচল্লিশ হাজার দুইশ উনষাট জন এই বয়সের প্রতিবন্ধী শিশু রয়েছে একশত তেষট্রি জন। আবার বারো থেকে উনষাট মাস বয়সী শিশু তিন লাখ ষোল হাজার পাচশত ছাব্বিশ জন । প্রতিবন্ধী শিশুর সংখ্যা একহাজার পাচশত বায়ান্নো জন। মোট একহাজার আটশত বত্রিশটি কেন্দ্রে স্বাস্থ্য কর্মী কাজ করবে চারশত ছাপান্ন জন এবং মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা তিনহাজার ছয়শত চৌষট্রি জন। এন আগে ভিটামিন এ+ ক্যাপসুল প্রসঙ্গে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: রাকিবুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সিহাব উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন ইপিআই সুপার আব্দুল মালেক ।