কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৭ হাজার কৃষকের মাঝে গাছের চারা, বাঁশের খুটি, গ্রীষ্মকালীন সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং বালাইনাশক বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সব চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এসময় পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধনে অনুষ্ঠানে প্রায় ২০০ কৃষকের মাঝে গাছের চারা ও সবজির বীজ বিতরন করা হয়। পর্যায়ক্রমে ৭ হাজার কৃষকের মাঝে ২০ মেট্রিকটন ধান ও সবজীর বীজ, ৭ হাজার ফলজ ও বনজ চারা, ১২৪ মেট্রিট টন রাসয়নিক সার, ৪২ মেট্রিক টন জৈব সার ও ৭ হাজা৷ ৬০০ টি বাঁশের খুটি বিতরন করা হবে।

