শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
শ্রীবরদীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মাদ মফিদুল ইসলাম। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই ইনচার্জ মোনতাসির আহমেদ লিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ ও শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সামান্তা ফেরদৌস।

অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.অমিও জ্যোতি সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, হাসপাতালের সদ্য যোগদানকৃত ডেন্টাল সার্জন ডা. মোঃ কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার সাব্বির হাছান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, নার্সিং সুপার ভাইজার রহিমা বেগমসহ হাসপাতালে কর্মরত কর্মচারী ও গণমাধ্যমকর্মী প্রমুখ।