পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

0

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ| বুধবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়|

এ সময় তাদের কাছ থেকে ৮০ বোতল এ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়| তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আলাউদ্দিনের স্ত্রী মোসাঃ নাসিমা বিবি পালিয়ে গেছে| গ্রেফতারকৃতরা হলো: নগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ নাসির আলী (২৪) ও একই এলাকার মোঃ আসাদুল আলীর ছেলে মোঃ আল মামুন (২৬)| বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ- পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান| তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিল|

পুলিশের তদন্তে পলাতক নাসিমা বিবির সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে| এ ব্যপারে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| গ্রেফতারকৃতদের ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে|

একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|