রাজশাহীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩

0
রাজশাহীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ এসকাফ সিরাপ সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)|

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১২টার দিকে গোদাগাড়ী থানাধীন সারোইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে ভেতর থেকে ৪৫০ বোতল ৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়| গ্রেফতারকৃতরা হলো: মোঃ মাহাবুব আলম (২৭), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বহুলাবাড়ি কানসাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে ও মোঃ কাওসার আলী (২১), সে একই জেলার শিবগঞ্জ থানার গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের লাইসেন আলীর ছেলে| বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন|

তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, (ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭) ন¤^রের প্রাইভেটকারে বিপুল পরিমান মাদক নিয়ে যাচ্ছে| এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশী চালিয়ে পেছনের ডিকিতে থাকা তিনটি বাদামি রঙের কার্টনের ভেতর থেকে ৪৫০ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়| এ সময় প্রাইভেটকার জব্দ করাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়| একই দিনে রাজশাহীর বাঘা থানার দক্ষিণ গাওপাড়া এলাকায় পৃথক অভিযানে মোঃ শাকিব হাসান নামে এক যুবককে ৬৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ| ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহান, বুদু, শিমুল, পলাশ, সাগর ও রাসেল নামে ৬জন মাদক কারবারী পালিয়ে যায়|

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদককারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের মুখপাত্র|#