জয়নাল আবেদীন্: রংপুরে সেনাবাহিনীর তিন দিনব্যাপী প্রাইম ব্যাংক প্রেসিডেন্ট’স কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে রংপুর গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, গলফ ক্লাবের নির্বাহী কমিটির সদস্যসহ অন্যরা।
এ টুর্নামেন্টে রংপুর গলফ এন্ড কান্ট্রি ক্লাব ছাড়াও সৈয়দপুর, খোলাহাটি বগুড়া ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসের শতাধিক পুরুষ, নারী, জুনিয়র ও সাব জুনিয়র ক্যাটাগরিতে গলফাররা অংশ নিচ্ছেন।

