উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা প্ররোচনার মামলায় মেডিকেল শিক্ষার্থীর একদিনের রিমান্ড মঞ্জুর

0
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা প্ররোচনার মামলায় মেডিকেল শিক্ষার্থীর একদিনের রিমান্ড মঞ্জুর

জয়নাল আবেদীন: রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র শাহরিয়ার আহম্মেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার রংপুর মেট্রপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একদিকে সাকিনের পক্ষে আইনজীবী তার জামিনের আবেদন জানায় অন্যদিকে পুলিশের পক্ষ থেকে মামলার বৃহত্তর স্বার্থে তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হয় । বিঞ্জ বিচারক ড,মোহাম্মদ রাশেদ হোসাইন দীর্ঘ শুনানী শেষে একদিনের বিমান্ড মঞ্জুর করে জেলগেটে তাকে জিঞ্জাসাবাদ করার জন্য আদেশ জারি করেন ।উল্লেখ্য রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে নুজশাত জাহান নগরীর সেন্ট্রাল রোডস্থ হোটেল নর্থ ভিউয়ের ছাদের রেলিং থেকে পড়ে মৃত্যু হয়। এদিকে মৃত্যুর ঘটনা আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে প্রাইভেট টিউটর শাহরিয়ার আহম্মেদ সাকিনকে আসামি করে মামলা করে নিহতের বাবা নজরুল ইসলাম।

ওই মামলায় নুজশাতের প্রাইভেট টিউটর সাকিনকে গত মঙ্গলবার বিকেলে গেফতার করে পুলিশ।