জয়নাল আবেদীন: রংপুর সিটি করপোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে এবং জেলার তিন পৌরসভা এবং এক হাজার আটশ বত্রিশটি কেন্দ্রে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টামিনএ+ ক্যাপসুল খাওয়ানো হেয়ছে। এ
র মধ্যে সিটিতে ৮৬ হাজার এবং জেলায় তিন লাখ পঞ্চান্ন হাজার সাত শ পচাশি জন শিশুকে খাওয়ানো হয়েছে। রংপুর সিটি চত্তরে এই ক্যাম্পের উদ্ধোধন করেন সিটির সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা। এসময় উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান ইবেনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: পলাশ কুমার রায়। রংপুর সিটি করপোরেশনে সুত্রে জানা গেছে শিশুদের ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়াতে নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট ২শ৯৭টি কেন্দ্র সফলভাবে বাস্তবায়নে ৬৬ জন সুপারভাইজার, ৬ জন মনিটরিং কর্মকর্তা এবং ৫শ৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ মোট ৬শ৬৬ জন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সুত্র আরও জানায়, ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৬শ২৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ৩শ৭১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। সব মিলিয়ে মোট ৮৬ হাজার শিশুকে এ সেবার আওতায় আনা হয়েছে।
তবে এর মধ্যে কেউ বাদ পড়লে তাকে পরবর্তীতে খাওয়ানো হবে। এদিকে সকালে জেলার সিভিল সার্জন ডা: শাহিন সুলতানা সদর উপজেলার গোকুল কমিউনিটি ক্লিনিকে ভিটামিন এ+ ক্যাম্পেইন উদ্ধোধন করেন।

