জয়নাল আবেদীন: বৃক্ষ রোপণ সুবিধা বঞ্চিতদের মাঝে মৌসুমি ফল বিতরণ কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আর্তমানবতার সেবা সংগঠন রংপুরে রোটারী ক্লাবের ইয়ার লঞ্চিং অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে রংপুর টাউন হল চত্তর থেকে রংপুর রোটারী ক্লাব , রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রাল, রোটারী সিনাজীর্, রোটারী লালমনিরহাট ক্লাব জোট হয়ে বেলুন উড়িয়ে বর্নাঢ্য র্যালি বের করে। এরপর র্যালিটি নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী মোড় এলাকায় রংপুর রোটারী সেন্টারে মিলিত হয়। সেখানে রোটারী সিনার্জী ক্লাবের প্রেসিডেন্ট প্রকৌশলী মাহবুব আলম খান সভাপতিত্ব করেন। সভায় রোটারী কার্যক্রম নিয়ে বক্তব্য দেন কারেন্ট ইয়ার প্রেসিডেন্ট ডা: মেফতাউল ইসলাম মিলন পাষ্ট প্রেসিডেন্ট আবু বকর বারী মিঠু, পার্থ বোস পাষ্ট প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ফরহাদ ,সেন্ট্রাল ক্লাবের প্রেসিডেন্ট জহীর রায়হান।
এসময় উপস্থিত ছিলেন পাষ্ট প্রেসিডেন্ট আইনুজ্জামান, মোস্তাক হোসেন শিমুল আফজালুল হক রোটারিয়ান দেলোয়ার হোসেন লিটন রোটারিয়ান চৌধুরী সারিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন রংপুর রোটারী ক্লাব রংপুর অঞ্চলে চার যুগের অধীক সময় ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তবে রংপুরে বর্তমানে চারটি ক্লাব নিয়মিত বৈঠক সহ সার্বিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থেকে আর্তমানবতার সেবা দিয়ে যাচ্ছে। বক্তারা বলেন রোটারী প্রতিটি সদস্য যতদিন বেঁচে থাকবেন ততদিনই রোটারী সদস্য হয়ে মানবতার কাজ করে যাবেন। এরপর কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়।
এদিকে নগরির ষ্টেশন রোডে আলমনগর কলোনীতে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়। এরপর রোটারী পরিচালিত ঞ্জানগৃহ বিদ্যালয় চত্তরে এবং রংপুর কারমাইকেল কলেজ চত্বরে বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়।

