রংপুর জেলা পরিষদ বিভিন্ন প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ

0
রংপুর জেলা পরিষদ বিভিন্ন প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ

জয়নাল আবেদীনঃ ২০২৫-২৬ অর্থবছরের এডিপি বরাদ্দের আওতায় রংপুর জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার গৃহিত উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে রংপুর জেলা পরিষদ কনফারেন্স রুমে জেলা পরিষদের আয়োজনে উক্ত প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাদ্দপত্র বিতরণ করেন রংপুর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির পতিষঠাতা সদস্য ফজলুর রহমান বাদল আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক ভরসাসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও প্রকল্প গ্রহণকারী বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সহযোগীতায় আজকের এই প্রকল্প বরাদ্দপত্র বিতরণ করলাম। যা রংপুরে নজিরবিহীন কাজ করবে। এর আগে এই প্রকল্প গুলোতে দূর্নীতি করা হয়েছিলো। আমরা সেই দূর্নীতিকে পিছনে ফেলে আলোর পথে হাটার কাজ শুরু করলাম। পাশাপাশি আমরা মানুষের সহযোগীতায়ও কাজ করছি। বৃক্ষরোপণ করছি। বিভিন্ন দিবসে জেলা পরিষদ হতে অসহায়-দুস্থদের খাওয়াচ্ছি। আমরা সকলকে নিয়ে ভালো থাকতে চাই। সোনার বাংলাদেশ গড়তে চাই।

এ সময় নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, উন্নয়নের কাজের ক্ষেত্রে আমাদের কোন অফিসার যদি অনিয়ম করে বা অনিয়মের পথ বেচেঁ নেয় তবে সরাসরি আমাকে জানাবেন আমি যদি তাৎক্ষনিক ব্যবস্থা নিতে না পারি তবে প্রশাসক মহোদয়কে জানাবেন। আপনারাও কাজের ক্ষেত্রে স্বচ্ছ হবেন। আমরা সকলে সকলের সহযোগীতা নিয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য-জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সরকারী বরাদ্দের পরিমান ৫৯ লক্ষ ও লেসকৃত/সাশ্রয়কৃত ১৫০ লক্ষ মোট ২ কোটি ৯ লক্ষ টাকা। মোট গৃহিত প্রকল্প ১৬৭ টি এর মধ্যে পিআইসি প্রকল্প ১০ টি ও ৫৮টি মোট ৬৮ টি। টেন্ডার প্রকল্প ৩০ টি ও ৬৯ টি মোট ৯৯টি।