উল্লাপাড়ায় ক্ষতি হওয়া মন্দির ও বসতঘর পুনঃনির্মাণে উপজেলা প্রশাসনের সহায়তা

0
উল্লাপাড়ায় ক্ষতি হওয়া মন্দির ও বসতঘর পুনঃনির্মাণে উপজেলা প্রশাসনের সহায়তা

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পংরৌহা গ্রামে বটগাছের ডাল ভেঙ্গে পড়ে ক্ষতি হওয়া কালী মন্দির ঘর ও বসতঘর পুনঃনির্মাণে উপজেলা প্রশাসন থেকে ঢেউটিন ও টাকা সহায়তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের পংরৌহা গ্রামের ক্ষতি হওয়া কালী মন্দিরের পক্ষে জয় গোপাল চৌধুরী ও বসতঘর ক্ষতি হওয়া পরিবারের ওসমান গণির স্ত্রীর হাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া টাকার চেক দেন। এর পাশাপাশি এক বান্ডিল করে ঢেউ টিন দেওয়া হয়েছে। গত পরশু মঙ্গলবার রাত আটটার দিকে পংরৌহা গ্রামে বটগাছের বড় আকারের একটি ডাল ভেঙ্গে কালী মন্দির ঘর ও পাশের দোকানসহ বসতঘরের ক্ষতি হয়ে গেছে, এনিয়ে সংবাদ ছাপা হয়েছে।