জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বেতন-ভাতা বৃদ্ধি ও সরকারী কর্মচারী হিসাবে স্বীকৃতি আদায়ের দাবীতে ধর্মঘটসহ মানব বন্ধন কর্মসূচী পালন করেছে ডাকঘর কর্মচারীরা। বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন- জেলা ডাকঘর কর্মচারী দাবী আদায় আন্দোলনের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ : সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের উর্ধমূখীর বাজারে ডাকঘর কর্মচারীদের মাসিক বেতন ৫ হসজার টাকারও কম। এ ছাড়া এখনো সরকারী ভাবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। মাসিক বেতন ৩ গুন বেশি ও সরকারী স্বীকৃতির দাবীতে তারা গতকাল ৭ জলাই থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। কর্মসূচীর অংশ হিসাবে আজ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দাবী মানা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান বক্তৃতারা।

