শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামের শাহাদত হোসেন (৪৫) নামে এক কৃষক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন । বুধবার (৮ জুলাই ) বিকেলে জমিতে পানি দেয়ার পর সেচ পাম্পের সুইচ বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে সিরাজগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শাহাদত হোসেন ওই গ্রামের মৃত বাবুলাল প্রামাণিকের ছেলে।
নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে জমিতে পানি দিতে সেচ পাম্প চালু করে শাহাদত বাড়িতে যান। একপর্যায়ে বাড়ি থেকে ফিরে এসে সেচ পাম্পের সুইস বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। খবর পেয়ে এলাকাবাসী বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে শাহাদতকে উদ্ধার করে। সন্ধ্যায় গুরুতর অবস্থায় কৃষক শাহাদতকে সিরাজগঞ্জের ব্রাইট স্পেশালাইজ নামে একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) নাজমুল কাদির জানান, বিদ্যুৎপৃষ্টে নিহত কৃষকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এদিকে বিদ্যুৎপৃষ্টে কৃষক শাহাদাত হোসেনের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নিয়ে এসেছে ।

