
জয়নাল আবেদীন্: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন নতুন বাংলাদেশ গড়ার জন্যই দেশে গণভোট হয়েছে। বাংলাদেশের একটি মাত্র জায়গায় দাড়িয়ে বর্তমান প্রধান মন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো একটি আমার দলকে অন্যটি গণভোটে হ্যাভোট।
তিনি প্রথমটা রক্ষা করেছেন দ্বিতীয়টি তিনি রক্ষা করেন নাই। তিনি বলেন গণভোটের দাবি বাস্তবায়ন থেকে সরিয়ে নেয়ার জন্য বিরোধীদলকে অনেক কথা বলা হচ্ছে।শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা: শফিক বলেন গণভোট বাস্তবায়ন নিয়ে আমরা জাতির সামনে বেইমানি করতে পারবোনা। তিনি বলেন তিস্তা এই অঞ্চলের মানুষের দু:খ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ দাবিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে বক্তব্য দিয়েছেন।
নির্বাচনের আগে বর্তমান সরকার প্রধান নিজেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ প্রকল্প বাস্তবায়নের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকারের এই সিদ্ধান্ত রংপুর অঞ্চলের মানুষ হতাশ হয়েছেন।বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনের আগে রংপুরে এসে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার পর জনসভায় যোগ দিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের সমর্থন কামনা করেছিলেন। কিন্তু নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এখন নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। ডা: সফি বলেন দেশে দ্রব্য মূল্যের উর্গতিতে সাধারণ জনগনের নাভিশ্বাস। সাধারণ জনগনতো চাদাবাজ নয় যারা চাদাবাজ তারা জনগনের দু:খ কিভাবে বুঝবে। সব দূনীতিবাজরা এক হয়ে ইন্জিনিয়ারিং করে গত নিবার্চনে আমাদের হারিয়েছে।আগামিতে জনগন আর সেই সুযোগ দিবেনা। তিনি বলেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এগোরো দল আগামিতে সরকার গঠন করবে। জামায়াত অঅমীর অঅরো বলেন দুই হাজার ছয় সালের আটাশ অক্টোবর ধেকে শুরু করে যে হত্যাকান্ড শুরু করেছিলো যেমন পীলখানা হত্যাকান্ড, শাপা হত্যাকান্ড হেফাজতের লোকদের ধরে ধরে হত্যা করা হয়েছিলো সারা দেশে গুম খুনের রাজনীতি আয়না ঘরের রাজনীতি জুলাই এসে মহা হত্যাকান্ড সহ হাদী হত্যার বিচার কতে হবে। তিনি বলেন এই সরকারের যদি বিচার করার সাহস না থাকে তাহলে তাদের ব্যার্তার দায় স্বীকার করে বিদায় নেন।
পরবর্তী সরকার এসে সেই বিচার কাজ সম্পন্ন করবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো. বিএনপি‘র ইতিহাস হচ্ছে প্রতারণার ইতিহাস বিএনপি সকল গণ অভ্যুথ্থানের সুবিধাভুগি আর সকল গণঅভ্যুথ্থানের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন বিএনপি সরকার চালাতে ব্যাস্ত হয়েছে। নাহিদ বলেন ডিসেম্বর দেশে যেন কে আসতে চাচ্ছেন তিনি বলেন আমরা ফাসির দড়ি হাতে নিয়ে আছি তাকে ফাসির কাঠগড়ায় দাড়াতেই হবে। কণের্ল অলি বলেন আমরা কারো দাস না ভারতের দাসি ভারতে চলে গেছে। ওপার থেকে হুমকি আসে রংপুর কিনে নিবো দখল করবো তিনি বলেন এটা কারো বাপের জায়গা অঅমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। তিনি বলেন রংপুর দখল করতে আসলে আমরা কোলকাতা দখল করে নিবো। কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে অবিলম্বে ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা বন্ধ এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি তিনি দাবি জানান। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি নিরসনের আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে সমাবেশে রংপুর-৩ আসনের জামায়াত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী,বিশেষ অতিথির বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম সহ এগারো দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
