রংপুরে মেয়েকে মাদরাসায় দিতে যাওয়ার সময় বাসচাপায় পিতা নিহত

0
রংপুরে মেয়েকে মাদরাসায় দিতে যাওয়ার সময় বাসচাপায় পিতা নিহত

জয়নাল আবেদীন: মেয়েকে মাদরাসায় দিতে যাওয়ার সময় বাসচাপায় পিতা আবুল কাশেম নিহত হয়েছেন। এ ঘটনা গতকাল রোববার সকালে রংপুর-ঢাকা মহাসড়ক রংপুর নগরীর মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের সামনে ঘটেছে।নিহত আবুল কাশেম স্থানীয় একটি মাদরাসার প্রধান শিক্ষক।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় সকালে আবুল কাশেম হেঁটে তার ৬ বছর বয়সি মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে ঢুকে পড়ে এবং ইউটার্ন নেওয়ার সময় আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার কোলে থাকা মেয়ে প্রাণে বেঁচে যায়।এসময় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে যায়।রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি, সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং একজন মারা গেছেন।

বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে। এসময় বিক্ষুদ্ধ জনতা রংপুর ঢাকা মহা সড়ক অবরোধ করে রাখায় প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে ।