রংপুরের বহুল আলোচিত সাতমাথা থেকে জাহাজ কোম্পানী মোড় পর্যন্ত সড়কের কাজ অবশেষে উদ্বোধন

0
রংপুরের বহুল আলোচিত সাতমাথা থেকে জাহাজ কোম্পানী মোড় পর্যন্ত সড়কের কাজ অবশেষে উদ্বোধন

জয়নাল আবেদীন: রংপুর নগরীর প্রাণ কেন্দ্রের সাতমাথা থেকে জাহাজ কোম্পানী মোড় পর্যন্ত সড়কটি খানা খন্দে ভরা দীর্র্ঘ দিন থেকে সংস্কারের দাবিতে এবং প্রতীকি প্রতিবাদ মানববন্ধন,মাছ চাষ ধানচাষ সহ এমনকি সড়কটির জানাযা পর্যন্ত করেছে সাতমাথা বাসী।

অবশেষে রোববার বেলা ১২ টায় সাতমাথা চত্বরে সেই সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন। কাজটি প্রসঙ্গে সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়, লোকাল গভর্মেন্ট কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকভারী প্রকল্পের আওতায় ৪ কিলোমিটার সড়কটির এবারে কার্পেটিং, ড্রেন ও এলইডি লাইট স্থাপন করা হবে। এতে সংস্কার ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭শ৪০ টাকা। সংস্কারের মধ্যে রয়েছে, কার্পেটিং, আরসিসি রোড, আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল, স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন। যা ডিসেম্বরে শেষ করার কথা রয়েছে।এদিকে নগরীর অন্যতম চলাচলের সড়কটির সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। সড়কটির সংস্কার হলে যানচলাচলে দূর্ভোগ আর থাকবে না। নগরবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে মনে করেন তারা। একই সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে কাজটি করে সময়ে মতো বুঝে দিতে পারে এজন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান নগরবাসী।

কাজের উদ্বোধন শেষে রসিক প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় যানচলাচলে সমস্যা হচ্ছিল। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সড়কটির সংস্কার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। সড়কটির সংস্কারের সাথে কিছু বিষয় যোগ করা হয়েছে। এই সড়কটি রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটি পরিপূর্ণ সড়ক হবে। এই সড়কটিতে আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল, স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। যার কারনে সড়কটি নগরীর মধ্যে পরিচ্ছন্ন সড়কে রুপান্তর হবে। পরবর্তিতে এই সড়কের আদলে নগরীর অন্যান্য সড়কেরও সংস্কার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো: সামসুজ্জামান, আরিফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারি ও বিএনপি ও এর অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।