কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ দিবস ২০২৬ উপলক্ষে ১৬ই জুলাই বৃহস্পতিবার, উপজেলা পরিষদ মিলনায়তনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্ব এ অনুষ্ঠিত এই আলোচনা সভায় জুলাইয়ের আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্রও মানুষের অধিকার প্রতিষ্ঠারএ সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগ, নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হদ জোয়ারদার, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মাসুদএবং জুলাই আন্দোলনের সক্রিয়যোদ্ধা আফজল হোসাইন, জমির মিয়া ও সাইফুল ইসলাম প্রমূখ।

