ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ৪টি যানবাহন জব্দ, এক জনের কারাদণ্ড

0
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ৪টি যানবাহন জব্দ, এক জনের কারাদণ্ড

ঝিনাইগাতী প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) উপজেলার দরবেশতলার কালিস্থান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রামের জামাল উদ্দিনের পুত্র মো. জিয়াউর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বালুভর্তি তিনটি চৌকিভ্যান জব্দ করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে একটি বালুভর্তি মাহিন্দ্রও আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।