ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে আদালত পরিচালনা করে এক যুবক কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার ১৭ জুলাই-২০২৬ দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মেন্দা কুঠিপাড়া গ্রামের মোঃ আরমান হোসেন(২২) পিতা আব্দুল মান্নান।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

