রংপুরে ১০ম ফ্রি গণসুন্নতে খাতনা অনুষ্ঠিত

0
রংপুরে ১০ম ফ্রি গণসুন্নতে খাতনা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম ছোট মুসলিম স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ফ্রি গণ সুন্নতে খাতনা কর্মসূচি পার্লিত হয়েছে।

১০ তম সুন্নতে খাতনা কর্মসূচিতে অংশ নেয় প্রায় একশ শিশু। শনিবার জুম্মাপাড়াস্থ করিমিয়া মাদ্রাসা-সংলগ্ন কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দরিদ্র পরিবারের প্রায় একশ শিশুর সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির আয়োজনে সকাল সাড়ে ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, লিটন পারভেজ।

কর্মসূচিতে সুন্নতে খাতনা সম্পন্ন হওয়া প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার সহ- সভাপতি মো. বিপ্লব হোসেন বিটু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী, রাশেদুল ইসলাম (রাশেদ), শিক্ষক মজিনুর রহমান মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।পাশাপাশি এরুপ সেবামূলক আয়োজনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।