পটুয়াখালী প্রতিনিধি: টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, সুশাসন নিশ্চিত করতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী শহরের এসডিএ রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে সচেতন নাগরিক কমিটি (সনাক), পটুয়াখালীর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি অ্যাডভোকেট সহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।

